1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

হরতালে সরবরাহ কম, বেড়েছে সবজি দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১৪৫ Time View

বিএনপি ডাকা দেশব্যাপী হরতালের তৃতীয় দিনে সবজি সরবরাহ কমে গেছে রাজধানীর কারওয়ান বাজারে। এর ফলে গত সপ্তাহের চেয়ে পাইকারি বাজারে প্রায় সব ধরনের সবজির দামই বেড়ে গেছে।

বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, হরতালের যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ভয়ে যশোর, সাতক্ষীরা, খুলনা, রংপুর, সিলেট ইত্যাদি জেলা থেকে সবজিবাহী ট্রাক এসেছে খুবই কম। ঢাকার আশপাশের এলাকা থেকে আসা সবজি চাহিদার চেয়ে অনেক কম। তাই দাম বেড়ে যাচ্ছে।

সোমবার দিবাগত রাত ৩টায় রাজধানীর কারওয়ান ঘুরেও আর সব দিনের তুলনায় সবজিবাহী ট্রাক কম দেখা গেছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা কালু মিয়া বাংলানিউজকে জানান, হরতালে কারণে দূর অঞ্চল যশোর, সাতক্ষিরা, খুলনা, রংপুর থেকে সবজিবাহী যানবাহন আসতে পরেনি। সবজি সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম একটু বেশি।

বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে কেজি প্রতি সবজিতে তিন থেকে চার টাকা বেঁড়েছে। প্রতি পাল্লা (৫ কেজি) ১৫০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর করলা বিক্রি প্রতি কেজি ২৫ থেকে ২৮, ধুন্দল ২০ থেকে ২২, আলু ১৭, ঢেঁড়স ২৬ থেকে ২৮, পেঁপে ১৫ থেকে ১৬ ও বেগুন ২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর দাম দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭ টাকায়

পাল্লা প্রতি ১০ টাকা বেড়ে পটল, চিচিঙ্গা যথাক্রমে ১৫০ থেকে ১৬০, ৬০ থেকে ৭০ ও ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শশা পাল্লা প্রতি ২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে বিএনপি এ হরতাল পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ