1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

হত্যাচেষ্টার অভিযোগ এনে আতঙ্কিত বুবলীর থানায় জিডি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭০ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী শুক্রবার এক স্ট্যাটাসে জানিয়েছিলেন তাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত চিত্রনায়িকা আত্মরক্ষার জন্য থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসময় তার সঙ্গে ছিলো তার বাবা ও ছোট ভাই।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বুবলীর সাধারণ ডায়েরি নম্বর ১৯১৭। শনিবার দুপুরে বুবলী বলেন, ভেবেছিলাম দু-এক দিন পর জিডি করব। গতকাল রাত ১১টায় বাসায় ফেরার পর আব্বু-আম্মু আমাকে বলেন, কয়েক দিন ধরে যেসব ঘটনা ঘটছে, তাতে আর দেরি করার কোনো মানে হয় না। এরপর আব্বু, ছোট ভাইসহ থানায় গিয়ে ঘটনাটি উল্লেখ করে সাধারণ ডায়েরি করি।

শুক্রবার বুবলী তাঁর ফেসবুকে লিখেছিলেন, সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়; তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারত। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।

বুবলীর অভিযোগ, গত চার-পাঁচদিন আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম, যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেট কার, যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না। আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত। আর আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত, তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো আমারও আছে।

প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম, হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি; কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।

এমন অভিযোগের পর এই চিত্রনায়িকার কড়া হুঁশিয়ারি, অনেক দিন ধরেই আমি নানানভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যাঁরাই এসব ন্যাক্কারজনক অপরাধের সাথে জড়িত থাকবেন, তাঁরাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন, যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নেব এ ব্যাপারে। দোয়া করবেন আমার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ