1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

হজ ফ্লাইটের শেষ দিন : পৌঁছাতে বাকি ৩ হাজার ৩৫৯ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ১০৫ Time View

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়ার হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ (২৮ আগস্ট, সোমবার)। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি দূতাবাস থেকে এবার মোট ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন হজযাত্রীর ভিসা পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যেই সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ২৪ হাজার ২৩৭ জন। সে হিসেবে আজ ৩ হাজার ৩৫৯ জনের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে জানা গেছে, রোববার (২৭ আগস্ট) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮৯টি ও সৌদি এয়ারলাইন্সের ১৭৩টিসহ মোট ৩৬২টি ফ্লাইটে হজযাত্রিরা সৌদি আরব পৌঁছেছেন।

এদিকে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে রোববার রাতে হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মিনা ও আরাফায় তাবু ব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থাপনাসহ সার্বিক হজ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দাস্থ কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, মক্কাস্থ কাউন্সিলর (হজ), কনসাল (হজ), মৌসুমী হজ অফিসারসহ প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী সৌদি আরব যাবেন। গত ২৪ জুলাই শুরু হয়ে আজ (২৮ আগস্ট) শেষ হচ্ছে হজ ফ্লাইট। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর এবং শেষ ফিরতি ফ্লাইট বাংলাদেশে আসবে ৫ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ