1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

হকার উচ্ছেদে ঢাকার এমপিদের সঙ্গে আলোচনা করেননি মেয়র : মেনন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

হকার উচ্ছেদ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে কোনো আলোচনা করেননি বলে অভিযোগ করেছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে তার কাছে হকার সংগঠন বাংলাদেশ হকার্স ইউনিয়নের স্মারকলিপি প্রদানকালে তিনি এ কথা বলেন।

হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশেম কবীরের নেতৃত্বে নেতাকর্মীরা তোপখানা রোডস্থ ওয়াকার্স পার্টি কার্যালয়ের সামনে অবস্থান করেন।

এ সময় রাশেদ খান বলেন, ঢাকা দক্ষিণের মেয়র হকার উচ্ছেদের বিষয় ঢাকা মহানগরের এমপিদের সঙ্গে কোনো আলোচনা করেননি। এমনকি বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানেন না।

তিনি হকারদের আশ্বস্ত করে বলেন, পুনর্বাসন না করে হকার উচ্ছেদের পরিকল্পনা সরকারের নেই। সংসদে হকারদের পুনর্বাসন বা ফুটপাতে বহালের বিষয় বলবেন।

তিনি হকারদের ফুটপাত ব্যতিরেকে রাস্তায় বসার বিরোধিতা করেন এবং ফুটপাতের কতটুকু অংশ হকারদের বরাদ্দ দেয়া যায় সে বিষয় সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবেন।

বুলডোজার দিয়ে যাতে ফুটপাতের হকারদের মালামাল নষ্ট করা না হয় সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলে হকারদের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ