1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

স্পেনের প্রাথমিক দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১৮
  • ৫৭ Time View

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেন। কোচ জুলেন লোপেতেগুইয়ের দলে নেই দেশের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় আলোনসো মোরাতা। আরো বাদ পড়েছেন সার্জি রবার্তো, মার্কোস আলোনসো, ভিতোলো।

২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ভিসেন্তে দল বক্সের কাছ থেকে কোচের দায়িত্ব বুঝে নেন লোপেতেগুই। ৫১ বছর বয়সী এই কোচের অধীনে স্পেনের অনূর্ধ্ব-১৯ এবং ২১ দল ইউরোপিয়ান শিরোপা জিতেছে।

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে স্পেন। গ্রুপে লা রোজাদের প্রতিপক্ষ পর্তুগাল, মরক্কো আর ইরান। মূল লড়াইয়ে নামার আগে আগামী ৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন, ৯ জুন আরেকটি ম্যাচ রয়েছে তিউনিসিয়ার বিপক্ষে।

মোরাতাকে বাদ দেয়া নিঃসন্দেহে লোপেতেগুইয়ের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। চেলসির স্ট্রাইকার স্পেনের সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড়। তবে ২০১৮-১৯ মৌসুমে চেলসির হয়ে বাজে একটি মৌসুম কাটানোর জেরেই দলে জায়গা হারালেন এই স্ট্রাইকার।

রাশিয়া বিশ্বকাপে ১৬ জুন প্রথম ম্যাচেই স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী পর্তুগাল। ২১ জুন দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে ইনিয়েস্তা-পিকেরা। আর ২৬ জুন শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ মরোক্কো।

স্পেনের চূড়ান্ত স্কোয়াড:

কোচ : জুলেন লোপেতেগুইয়ে

গোলরক্ষক : পেপে রেইনা, ডেভিড দি গিয়া, কেপা আরিজাবালাগা।

ডিফেন্ডার : নাচো ফার্নান্দেজ, সার্জিও রামোস, দানি কারভাজেল, জেরার্ড পিকে, জর্ডি আলবা, আলভারো ওদ্রিজোলা, নাচো মনরিয়েল, সেজার আজপিলিকোয়েটা।

মিডফিল্ডার : আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, সওল নিগুয়েজ, কোকে, ইস্কো, মার্কো আসেনিসও, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা।

ফরোয়ার্ড : ইয়াগো আসপাস, রদ্রিগো, ডিয়েগো কস্তা, লুকাস ভাজকুয়েজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ