1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

একই সঙ্গে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি (এনসিএম)। খবর গালফ নিউজের।

শুক্রবার (২৮ আগস্ট) এনসিএমের দৈনিক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি ও বালুঝড়েরও আশঙ্কা রয়েছে।

মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়া মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

অন্যদিকে রাবিগ, জেদ্দা, আল খুরমাহ ও মক্কার পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের সম্ভাবনায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।

এনসিএম জানিয়েছে, নর্দার্ন বর্ডারস, জাজান, ইস্টার্ন প্রভিন্স এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশেও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। এতে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি দেশটির অধিকাংশ এলাকায় তাপমাত্রাও থাকবে বেশ চড়া। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দাম্মামে ৪৬ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এনসিএম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ