1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সৈয়দ আশরাফের দোয়া নিলেন আইভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২০২ Time View

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর)  সকালে সৈয়দ আশরাফের বেইলি রোডের বাসায় যান আইভী। সেখানে তিনি আধা ঘণ্টার মতো নির্বাচনের বিষয় নিয়ে কথা বলেন বলে সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সেলিনা হায়াৎ আইভী এ সময় সৈয়দ আশরাফের কাছে দোয়া চান এবং নির্বাচনের বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন।

আইভী বলেন, ‘আমি যখন পৌরসভা নির্বাচনে প্রার্থী হই, আপনি তখন আমার জন্য নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। তিনদিন নারায়ণগঞ্জে থেকে প্রচার চালিয়ে ছিলেন। নির্বাচনী মাঠে থেকে আপনি আমাকে বিজয়ী করে এনেছিলেন। আমি আপনার দোয়া নিতে এসেছি, এবার আমি আপনার দোয়া চাই’।

আইভীর দেখা করার বিষয়টি বাংলানিউজকে জানান জনপ্রশাসনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী একেএম সাজ্জাদ হোসেন শাহীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ