1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি পুনর্গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ১৭৯ Time View

বিচারিক নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি (জিএ) পুনর্গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে এ কমিটি পুনর্গঠনের আদেশ জারি করা হয়। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে নতুন কমিটিতে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি সৌমেন্দ্র সরকার।

এর আগের কমিটিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি ওবায়দুল হাসান ছিলেন।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সুপারিশ অনুসারে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকে আইন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ