1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

সিরিয়ায় দূতাবাস বন্ধের ঘোষণা জাপানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১৬৪ Time View

সিরিয়ায় অবস্থিত দূতাবাসের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে জাপান। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর নির্মম দমনাভিযান এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে তারা সিরিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দেবে।

এ ব্যাপারে জাপানি পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাজধানী দামেস্কসহ সমগ্র সিরিয়ায় জন নিরাপত্তা ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হওয়ায় আমরা সাময়িকভাবে সিরিয়ায় অবস্থিত জাপানি দূতাবাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অবশ্য চলতি মাসের শুরু থেকেই দামেস্কে অবস্থিত জাপানের দূতাবাস তাদের কার্যক্রম সংক্ষিপ্ত করে। তবে দামেস্ক থেকে দূতাবাস সরিয়ে নেওয়া হলেও পার্শ্ববর্তী দেশ জর্দান থেকে জাপান তাদের কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।

একই বিবৃতিতে জাপানি নাগরিকদের সিরিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ