1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সিরিজটা আমাদের হতেও পারে: মুশফিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ২৪৮ Time View

mushfiqবৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন পর্যন্ত লিড ধরে রাখার পর ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হওয়ায় ড্র হয় ম্যাচ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের অলআউট করতে পারায় আত্মবিশ্বাসী টাইগার শিবির।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টের আত্মবিশ্বাস ঢাকায় কাজে লাগাতে পারলে আমরা সিরিজ জিতে নিতেও পারি বলে জানিয়েছেন মুশফিক, ‘প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং- ফিল্ডিং আমাদের খুব ভালো হয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা মাঠে নামব। পরিকল্পনাগুলো মাঠে প্রয়োগ করতে পারলে সিরিজটা আমাদেরও হতে পারে।’

তিনি আরো যোগ করেন, ‘এই বছরটা আমাদের ভালো গেছে। বিশেষ করে ওয়ানডেতে। চট্টগ্রাম টেস্টে ব্যাটিং-বোলিংয়ে আমরা দক্ষিণ আফ্রিকাকে ডমিনেট করেছি। ওদের অলআউট করেছি। আমরা এখন বিশ্বাস করতে শিখেছি, বিশ্বের এক নম্বর দলেরও ২০ উইকেট তুলে নিতে পারি। আশা করি, মিরপুর টেস্টে ভালো করে ভালোভাবেই সিরিজটা শেষ করতে পারব।’

মুশফিকের কন্ঠে ভালো করার দৃঢ় প্রত্যয় থাকলেও বিশ্বের এক নম্বর টেস্ট দলকে নিয়ে সর্তক তিনি, ‘আমাদের মনে রাখতে হবে, বিশ্বের এক নম্বর দলের সঙ্গে আমরা খেলছি। ওরা ভালো জায়গায় বল করে। এটা পাঁচদিনের খেলা। প্রতিটা সেশনেই ভালো করার তাগিদ থাকতে হবে। কোনো সেশনে ভালো করলাম, পরের সেশনে খারাপ করলাম- এমন যেন না হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ