1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ১৪৩ Time View

suicide2জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানার মুলকান্দি গ্রামে মঙ্গলবার দুপুরে হাফিজা আক্তার হাসি (২৮) নামের এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসি ওই গ্রামের আমির হোসেনের স্ত্রী ও মালতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

জানা গেছে, সম্প্রতি আমির হোসেনের সঙ্গে হাফিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে নিজ ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় আমিরের পরিবার।
 
এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ