1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

সাতক্ষীরায় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ১২৪ Time View

satkhira00সাতক্ষীরায় পুলিশের গুলিতে শুকুর আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার শৈইলপুর গ্রামে। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে আহত শুকুর আলীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক চোরাচালানকারী একটি দলকে ধরতে গেলে গুলিবিনিময়ের এই ঘটনা ঘটে। সেখানে শুকুর আলী গুলিবিদ্ধ হয়। অপরদিকে শুকুর আলীর স্ত্রীর দাবি, বৃহস্পতিবার রাত ২টার দিকে তার স্বামীকে সাদা পোশাকের পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাদক চোরাচালানি একটি চক্র ভারত থেকে মাদক নিয়ে সাতক্ষীরার দিকে যাবে- কালীগঞ্জ থানার পুলিশের কাছে এমন খবর ছিল। এর ভিত্তিতে রাতে পুলিশ কালীগঞ্জ সেতুর পাশে আগে থেকে ওঁৎপেতে থাকে।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজনকে যেতে দেখে পুলিশ তাদের দাঁড়াতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় শুকুরকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুকুর আলীর ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ