1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

সাতক্ষীরার ইটভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬
  • ১৮৬ Time View

3048পরিবেশ অধিদফতর কর্তৃক জ্বালানিতে কাঠ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকলেও তা মানছেন না সাতক্ষীরার কোনো ইটভাটার মালিক। ইটভাটায় কাঠ ব্যবহারের ফলে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এক্ষেত্রে বিকল্প জ্বালানি হিসেবে পরিবেশ অধিদফতর কর্তৃক কয়লা ব্যবহারের নির্দেশনা থাকলেও আইনের প্রয়োগ না থাকায় মানছেন না কেউই।

সরেজমিনে বেশ কয়েকটি ইটভাটায় দেখা যায়, অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। কাঠ পোড়ানোর কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, ভাটা ম্যানেজার জানেন আর ম্যানেজার বলেন, সবকিছু ম্যানেজ করেই করতে হয়।

Satkhira
অন্যদিকে ভাটা মালিক বলেন, আমাদের ভাটাই কোনো কাঠই পোড়ানো হয় না। তবে বাস্তবতা প্রত্যেক ভাটাতেই রয়েছে কাঠ। যা ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে।

সাতক্ষীরার বিনেরপোতা এলাকার ইটভাটা মালিক শহিদুল ইসলাম আস্ফালন করে বলেন,  নিউজ করে কি হবে ? আপনি কি নিউজ করে কাঠ পোড়ানো বন্ধ করতে পারবেন ? আমাদের কাজ সংবাদ পরিবেশন করা বন্ধ করার দায়িত্ব আমাদের না, এমন প্রতিউত্তরে তিনি আরও বলেন, বন্ধই যখন করতে পারবেন না তখন নিউজ করা বাদ দেন।

Satkhiraতবে এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক  বলেন, আমাদের ম্যাজিস্ট্রেট সঙ্কট রয়েছে। একজন ম্যাজিস্ট্রেট দিয়ে জেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যদি কোনো ভাটায় কাঠ পোড়ানো হয় তবে অবশ্যই সে ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ