1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সাকিবকে নিয়ে মাহফুজের নতুন মিশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১৮২ Time View

বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে মাহফুজ আহমেদ শুরু করেছেন নতুন মিশন। নাহ, কোনো ক্রিকেট ম্যাচ বা নাটক নয়। গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের একটি প্রডাক্টের মার্কেটিং ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিনেতা মাহফুজ আহমেদ।

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদের মালিকানায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘নকশীকাঁথা কমিউনিকেশন’।গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেড তার অন্যতম ক্ল্যায়েন্ট। গ্লোবের অন্যতম প্রডাক্ট ‘টিফিন বিস্কুট’-এর ক্যাম্পেইনে মাহফুজ আহমেদ ব্রান্ড অ্যাম্বেসেডর হিসেবে যুক্ত করেছেন সাকিব আল হাসানকে।

২৫ জুন সোমবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্কের ‘টিফিন বিস্কুট’-এর ব্রান্ড অ্যাম্বেসেডর হিসেবে সাকিব আল হাসানকে নিয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন মাহফুজ আহমেদ। এসময় আরো ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, বিক্রয় ও বিপনন পরিচালক খায়রুল আনাম, এজিএম মোঃ সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ‘টিফিন বিস্কুট’-এর ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয়, ব্র্যান্ড অ্যম্বেসেডর হিসেবে সাকিব আল হাসান দেশের বিভিন্ন জেলায় ‘টিফিন বিস্কুট’ আয়োজিত খেলাধূলা ও সাংস্কৃতিক ইভেন্টে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে উপস্থিত থাকবেন।

গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্কের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এইসব অনুষ্ঠান পরিচালনায় থাকবে ‘নকশীকাঁথা কমিউনিকেশন’ যার প্রধান নির্বাহী হলেন মাহফুজ আহমেদ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ