1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

সাকা চৌধুরীর রায় আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩
  • ১৮১ Time View

sahahuddin-kader৭১-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।

সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এরআগে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্ততর্ক সম্পন্ন হলে গত ১৪ আগস্ট সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় যে কোনো দিন দেয়া হবে মর্মে অপেক্ষমাণ (সিএভি) রেখে দেন ট্রাইব্যুনাল।

যুক্তি উপস্থাপনকালে সালাহউদ্দিন কাদেরের আইনজীবীরা দাবি করছেন, রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে তা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছেন। সুতরাং তিনি এ মামলায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন এবং খালাস পাবেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। এতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশা প্রকাশ করেন।

২৮ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৩১ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন প্রথম পর্যায়ে শেষ করে প্রসিকিউশন। ১ আগস্ট থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী। গত ২৪ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় আসমিপক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়।

হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩০ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।

মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গত বছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ