1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

সাউদি লুব্রিকেন্ট নিয়ে পরিবেশকদের তথ্য দিলেন এভ্রিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮
  • ৯১ Time View

দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল’র পণ্য পরিবেশনে যুক্ত পরিবেশকদের নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির পরিবেশকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন মাত্রা দিয়ে হাজির ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত নাম জনপ্রিয় মডেল জান্নাতুল নাইম এভ্রিল। তিনি আরএফএল’র লুব্রিকেন্ট সাউদি লুব্রিকেন্টের নানা তথ্য পরিবেশকদের কাছে তুলে ধরেন। এভ্রিল বলেন, ‘আমি নিজে একজন বাইকার। বাইক চালিয়ে অনেক সুনাম ও পরিচিতি আমি পেয়েছি। তাই লুব্রিকেন্ট নিয়ে তথ্য দিতে আরএফএল’র অনুষ্ঠানটিতে অংশ নিয়েছি। অনেক মানুষের সঙ্গে নিজের অভিনজ্ঞতা শেয়ার করে ভালো লাগছে।’

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, সাউদি লুব্রিকেন্টের হেড অব মার্কেটিং এমডি ফাহিম হোসেনসহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি এভ্রিল একটি টিভি নাটকে কাজ করেছেন। ‘এমনওতো প্রেম হয়’ শিরোনামের নাটকে প্রথমবারের মতো সজলের বিপরীতে অভিনয় করলেন তিনি। নাটকটি নির্মাণ করেছেন জুনায়েদ এবং রচনা করেছেন আহসান হাবিব সকাল। শিগগিরই এটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ