1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত: চিফ হুইপ মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ সারাদেশে ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

সমুদ্র সম্পদ রক্ষায় নৌ বাহিনীর গুরুত্ব অপরিসীম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৮ Time View

1102প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সমুদ্র সম্পদ রক্ষায় নৌ বাহিনীর গুরুত্ব অপরিসীম। স্বাধীনতা যুদ্ধেও নৌ বাহিনীর গৌরবের ইতিহাস রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নৌ বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করা হবে।

বুধবার সকালে চট্টগ্রামে নৌ বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। পতেঙ্গায় চট্টগ্রাম নেভাল একাডেমিতে এ কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি শক্তিশালী নৌ বাহিনী প্রতিষ্ঠা করা। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা একটি শক্তিশালী নৌ বাহিনী প্রতিষ্ঠার প্রয়োজন মনে করেছিলেন। দেশের সমুদ্র সম্পদ রক্ষায় ছয় দফাতেও ঢাকায় নৌ বাহিনী সদর দফতর স্থাপনের দাবি তুলেছিলেন তিনি। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শান্তিকামী মানুষের নেতা।

শেখ হাসিনা বলেন, সমুদ্র পথে বাণিজ্য ছাড়াও সামুদ্রিক সম্পদ রক্ষা, আহরণ এবং বাণিজ্যে ব্যবহার করা নৌ বাহিনীর দায়িত্ব। স্বাধীনতা যুদ্ধেও নৌবাহিনীর গৌরবের ইতিহাস রয়েছে।

এর আগে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ