1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

সবাই চেতনার কথা মুখে বললেও কর্মে নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯০ Time View

সবাই চেতনার কথা মুখে বললেও কর্মে নেই মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা মনে করে ’৬৯, ’৭০, একাত্তরকে ধারণ করি, আমি সন্দিহান এ চেতনা জাতি কতটুকু ধারণ করে। চেতনা উধাও হয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ‘প্রজন্ম৭০ বাংলাদেশ’-এর প্রজন্ম উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে বর্তমানে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি নেই। অথচ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্ররাই নেতৃত্ব দিতেন। আদর্শভিত্তিক রাজনীতি করায় সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক ছাত্রদের আন্দোলনে মাঠে নেমেছেন।
মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যে রাজনৈতিক কর্মীদের কাজ করা প্রয়োজন মন্তব্য করে মন্ত্রী বলেন, আমরা যখন রাজনীতি করেছি, রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করেছি। পাকিস্তান আমলে তো রাজনৈতিকভাবে মুক্ত ছিলাম, তারপরও যুদ্ধ কেন করেছি? কারণ অর্থনৈতিক মুক্তি। সেসময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি।
আ ক ম মোজাম্মেল হক বলেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, সামাজিক পরিবর্তন হচ্ছে। কিন্তু বৈষম্য কতটুকু কমছে সেটাও খেয়াল করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল তারাও পাকিস্তানের মতো ভারতের জুজুর ভয় দেখিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ২৯ বছরে তারা কিছুই করেনি। তারা এদেশের ভেতরে ঢুকে গেছে। বক্তৃতা করলে, আর্টিকেল লিখলেই হবে না তাদের উপড়ে ফেলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ