1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

সংসদ অধিবেশন বসছে বিকেলে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৩
  • ১২৮ Time View

parlamentদু’দিন বিরতির পর আজ রবিবার বিকাল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন বসছে। বৃহস্পতিবার চলতি ১৯তম অধিবেশনের তৃতীয় বেসরকারি সদস্য দিবসে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল’ ২০১৩ পাসের পর দুই দিনের জন্য মুলতবি করা হয়।

তবে চলতি সপ্তাহের শেষে ঈদ-উল-আযহা ও দুর্গাপূজা উপলক্ষে কমপক্ষে ১০ দিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে।

সংসদ সচিবালয় জানায়, ঈদ ও পূজার পর আগামী ২১ অক্টোবর অধিবেশন পুনরায় শুরু হয়ে ২৪ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। তবে অধিবেশন ১০ দিনের বেশি মুলতবি করার চিন্তা-ভাবনা রয়েছে। ঈদের পর নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যদের রাজধানীতে ফিরতে দুই একদিন বেশি সময় লাগতে পারে বিবেচনায় নিয়ে মুলতবির সময় বাড়তে পারে।

পূর্বের মতোই চলতি অধিবেশনে যোগদান করার সম্ভাবনা নেই বিএনপির। বিএনপি দলীয় সূত্র জানায়, বিরোধী দলের সংসদে যোগদান করার বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করছে। সরকার যদি সংসদে নিজ থেকে তত্ত্বাবধায়ক সরকার বিল নিয়ে আসে তাহলেই বিএনপি যোগদান করবে। এ বিষয়ে সরকারের দিক থেকে ইতিবাচক কোন সাড়া দেখা যাচ্ছে না। ফলে বিএনপির যোগদান করার বিষয়টি অনিশ্চিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ