1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

সংরক্ষিত আসন: শনিবার চূড়ান্ত হচ্ছে আ.লীগের প্রার্থী মনোনয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১১
  • ২৪৭ Time View

সংরক্ষিত (নারী) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন শনিবার চুড়ান্ত হচ্ছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠেয় দলের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হতে পারে। গত ২১ নভে¤¦র অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি হলে স্বাক্ষাৎকার নেওয়া হবে।

আওয়ামী লীগ সূত্র জানা গেছে, জাতীয় সংসদের পাঁচটি আসনের বিপরীতে ১৭৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ২২ থেকে ২৪ নভে¤¦র পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়।

সূত্র আরো জানায়, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন নেসা ইন্দিরা, সাংবাদিক ও লেখিকা বেবী মওদুদ, সঙ্গীত শিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সার, যুব মহিলা লীগ নেত্রী অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা দৌলা।

উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনী মোতাবেক জাতীয় সংসদে সংরক্ষিত আসন (মহিলা) পাঁচটি বাড়ানো হয়েছে। এর মাধ্যমে বর্তমানে সংরক্ষিত আসনের (মহিলা) সংখ্যা হবে ৫০। সংবিধান সংশোধনের মাধ্যমে সৃষ্টি করা জাতীয় সংসদের পাঁচ নতুন সংরক্ষিত (নারী) আসনের নির্বাচনের লক্ষ্যে ৩০ নভে¤¦র মনোনয়ন পত্র দাখিল, ১ ডিসে¤¦র যাচাই-বাছাই ও ৭ ডিসে¤¦র মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আর আগামী ২৬ ডিসে¤¦র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে, নির্বাচনে ৫ এর অধিক প্রার্থী না থাকলে কোনও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ