1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

শ্রীলঙ্কা থেকে ঢাকায় পৌঁছালেন মুমিনুলরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৬১ Time View

শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শেষ হয়ে গেছে সোমবার। আজ বিকেলেই ঢাকায় পৌঁছে গেছেন মুমিনুল হক অ্যান্ড কোং।

বাংলাদেশ দলের স্পিন কোচ সোহেল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, বিকাল ৩টায় একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা।

সিরিজ খেলার জন্য গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। সেবারও একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকা থেকে কলম্বোয় গিয়ে পৌঁছায় টাইগাররা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশ দল। এরপর ২১ তারিখ থেকে শুরু হয় টেস্ট সিরিজ।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা- দুই দলের ব্যাটসম্যানরাই রাজত্ব করেছেন। শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে ড্র। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা রাজত্ব করতে পারলেও বাংলাদেশ পারেনি। যে কারণে শেষ পর্যন্ত দেখা গেলো ২০৯ রানে হেরেছে বাংলাদেশ।

বিশেষ বিমানে করে (চাটার্ড ফ্লাইট) দেশে ফিরে আসলেও বাংলাদেশ দলের ক্রিকেটার এবং অন্য সদস্যরা আজই নিজ নিজ বাসায় যেতে পারছেন না। করোনার কারণে সরকারী নিয়মে প্রত্যেককে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। সেই কোয়ারেন্টাইন হচ্ছে বিসিবি নির্ধারিত হোটেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ