1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

শেষ ম্যাচেও ক্লাবকে ট্রফি এনে দিলেন রাউল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ১৮৩ Time View

রাউল গঞ্জালেজ ব্ল্যাঙ্কো৷ যদিও সারা পৃথিবী এই স্প্যানিশ স্ট্রাইকারকে রাউল বলেই একডাকে 1চেনে৷ রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরাদের একজন তিনি৷ একথা বলার অপেক্ষা রাখে না৷ ১৯৯৬-২০১০ পর্যন্ত ‘দ্য হোয়াইটস’দের হয়ে সাত নম্বর জার্সিধারী এই পাঁচ ফুট ১১ ইঞ্চির মানুষটাই ইউরোপিয়ান ফুটবলে দাপিয়ে বেড়িয়েছিলেন৷মাসখানেক আগেই ফুটবলকে অবসর জানালেও সোমবারই কেরিয়ারের শেষ পেশাদার ম্যাচটি খেলা হয়ে গেল তার৷

৩৮ বছরের রাউল নিউ ইয়র্ক কসমসকে ৩-২ জেতাতে সাহায্য করলেন ওটাওয়া ফুরির বিরুদ্ধে৷এই জয়ের সঙ্গেই পেলের ক্লাবে জিতে গেল নর্থ আমেরিকান সকার লিগ বোল৷শেষ ম্যাচে খেতাবা হাতে ফুটবলারদের কাঁধে চেপেই মাঠ ছাড়লেন তিনি৷ম্যাচের পর রাউল বলছেন,‘ কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললাম আমি৷এরপর নতুন কোনও প্রজেক্ট দিয়েই আমার জীবন শুরু করব৷শেষ দিনে মিশ্র অনুভূতি হচ্ছে আমার৷’

১৬ বছর রিয়াল মাদ্রিদে খেলেছিলেন রাউল৷৭৪১টি ম্যাচে ৩২৩টি গোল করে রাউলই ছিলেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ স্কোরার৷সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাকে টপকে গিয়েছেন৷ রাউলের এই ক্লাবের প্রতি অবদানও অপিরসীম৷ কারণ তার সৌজন্যেই ‘লস ব্ল্যাঙ্কোস’রা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ (১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০, ২০০১-০২), ছ’বার লা লিগা ( ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭, ২০০০-০১, ২০০২-০৩, ২০০৬-০৭, ২০০৭-০৮), একবার উয়েফা সুপার কাপ (২০০২), চারবার সুপারকোপা দে এসপানা (১৯৯৭,২০০১,২০০৩,২০০৮) ও দু’বার ইন্টারকন্টিনেন্টাল কাপ (১৯৯৮,২০০২) পেয়েছে৷ পরিশেষে একথা বলাই যায় রিয়াল মাদ্রিদের ইতিহাসে রাউলের স্বর্ণাক্ষরেই লেখা থাকবে৷- সংবাদমাধ্যম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ