1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

শেষ ওভারে ১৫ লাগলেও সুযোগ নিতাম : হার্দিক পান্ডিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৯ Time View

টি-টোয়েন্টির এ যুগে ১৪৮ রানের লক্ষ্য খুব কঠিন কিছু না। কিন্তু ম্যাচটি ভারত-পাকিস্তান বলেই এই রানটা অনেক কিছু। ম্যাচেও তাঁর প্রমাণ মিলেছে। জয়ের পাল্লা সময় অন্তর অন্তর দুই দলের দিকেই ঝুলে পড়েছিল। তবে শেষ ওভারের চতুর্থ বলে হিসাব-নিকাশ মিটিয়ে দেন ম্যাচ সেরা হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে জানিয়েছেন কঠিন মুহূর্তে তাঁর ব্যাটিংয়ের পরিকল্পনা।

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের জয়ের পথ কঠিন করে দিয়েছিলেন পাকিস্তানের বোলাররা। বিশেষ করে অভিষিক্ত নাসিম শাহ। তাঁর দুর্দান্ত বোলিং ও অনন্যা বোলারদের কিপটে বোলিংয়ে ম্যাচ গড়ায় শেষ ওভারে। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ৬ বলে ৭ রান। প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে আউট করে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ম্যাচের উত্তেজনা দেন বাড়িয়ে। নতুন ব্যাটার দীনেশ কার্তিক দ্বিতীয় বলে স্ট্রাইক পরিবর্তন করেন পান্ডিয়ার সঙ্গে। তৃতীয় বল ডট দেন নওয়াজ। তখন ম্যাচের সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৬ রানের। তবে চতুর্থ বলে সব হিসাব-নিকাশ মিটিয়ে দেন পান্ডিয়া। নওয়াজের করা বলটিকে লং অন দিয়ে বিশাল ছক্কা মেরে ভারতকে ম্যাচ জেতান তিনি।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পান্ডিয়া অপরাজিত ১৭ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটের জয় এনে দেন। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন সে সময়কার পরিকল্পনার কথা।

এই অলরাউন্ডার বলেছেন, ‘পরিস্থিতি বুঝে অস্ত্র ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। বল করার সময় যেমন সঠিক জায়গায় বল করা জরুরি তেমনি ব্যাট করার সময় সুযোগ কাজে লাগাতে হয়। ঠিকমতো অস্ত্রের প্রয়োগ করতে হয়। এই পরিস্থিতেতে ওভার ধরে ধরে পরিকল্পনা করতে হয়। জানতাম তাদের একজন তরুণ বোলারের সঙ্গে একজন বাঁ-হাতি স্পিনার আছে। আর শেষ ওভারে আমাদের প্রয়োজন ছিল ৭ রান। তবে এ সময় ১৫ রান দরকার পড়লেও আমি সুযোগ নিতাম। ২০ তম ওভারে আমাকে বল করার সময় ওদের বোলারের ওপরে বেশি চাপ ছিল। আমি চেষ্টা করেছি বিষয়গুলোকে সহজ রাখার। এটা আমার অহংকার নয়। শুধু আত্মবিশ্বাস নিয়ে খেলেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ