1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে প্রযুক্তিনির্ভর কৃষি : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৮১ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে প্রযুক্তি নির্ভর দেশের কৃষি। তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।
আজ শুক্রবার সিংড়া উপজেলা কৃষি অডিটোরিয়ামে উপজেলার কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছি।
তিনি বলেন, সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে পঞ্চাশ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর,পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে।
এখন আর কৃষকদের সার ও ডিজেলের দাবীতে আন্দোলনে নামতে হয় না। জীবন দিতে হয় না-এমনটি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অথচ ১৯৯১-১৯৯৬ সময়ে খালেদা জিয়ার সরকারের আমলে সারের জন্যে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছিল এবং ২০০১-২০০৬ সময়ে একই সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে ১৪ জনকে জীবন দিতে হয়েছিল।
পলক বলেন, বঙ্গবন্ধু দর্শন অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সকল নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে। ২০১০ সাল থেকে দেশে আট হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে হাতের মুঠোয় ২০১টি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এসব সেন্টার থেকে ঘরে বসেই জমির পর্চা, বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি, এজেন্ট ব্যাংকিং, ই-কমার্স, পাসপোর্টের আবেদন করতে পারছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’র আওতায় এক কোটি তিন লক্ষ টাকা ভর্তুকি মূল্যে তিনটি কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন, ৪০টি পাওয়ার থ্রেসার, ১০টি করে মেইজ শেলার ও পাওয়ার ষ্পেয়ার এবং একটি ক্যারেট ওয়াসার বিতরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী পরে উপজেলা অডিটরিয়ামে সিংড়া উপজেলার আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ