1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

শুরুর ধাক্কা কাটিয়ে উঠছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ১২৫ Time View

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ তামিম-সাকিবের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে। দুইজনের মিলে গড়েছেন ৫৫ রানের জুটি। আর বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৫ রান। সাকিব ৩৬ আর তামিম ১৭ রান নিয়ে ব্যাট করছেন।

শেরে বাংলায় টস জিতে ব্যাট করতে নেমে হ্যাজেলউডকে চমৎকার বাউন্ডারি মেরে শুরু করা সৌম্য পরের ওভারেই কামিন্সের পেসে কিছুটা অস্বস্তিতে ছিলেন। ওভারের চতুর্থ বলে ব্যাটের কানায় লেগে স্লিপের উপর দিয়ে ভাগ্যগুণে বাউন্ডারি পান সৌম্য। তবে পরের বলে ভাগ্য আর সহায় হয়নি। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে স্লিপে পিটার হ্যান্ডসকমের হাতে ধরা পড়েন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

নিজের পরের ওভারেই পরপর দুই বলে ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে সাজঘরে ফেরান কামিন্স। জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো পারেননি ইমরুল। ব্যাটের নিচের কানায় লেগে আসা ক্যাচ গ্লাভসে জমান ম্যাথু ওয়েড। পরের বলে উইকেটররক্ষক ওয়েডকে সহজ ক্যাচ দেন সাব্বির। দুই জনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

দ্রুত তিনজনের বিদায়ের পর দলের হাল ধরেছেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুইজনে দেখে শুনে ব্যাট করে এরই মধ্যে শুরুর ধাক্কা কাটিয়ে ৫৫ রানের জুটি গড়েছেন। এখন দেখার বিষয়টি মাইলফলকের ম্যাচে এ দুই ব্যাটসম্যান নিজেদের স্কোর আর কত বড় করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ