1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

এমটিনিউজ২৪ ডেস্ক : আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান ব্যাংকে সাপ্তাহিক ছুটি দুই দিন, শুক্র ও শনিবার। তবে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হওয়া সত্ত্বেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য খোলা থাকবে।

নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ থাকবেন, ততক্ষণ নিরাপদে নিবন্ধনের টাকা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের হজের নিবন্ধনের টাকা জমা দেওয়ার ব্যবস্থা সংক্রান্ত ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা চিঠিটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ