1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

শান্তিতে নোবেল পুরস্কারের তালিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৩ Time View

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রাথমিক বাছাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম এসেছে।

সম্প্রতি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি, পোপ ফ্রান্সিস, ব্রিটিশ পরিবেশ বিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিনোস্কায়ার নাম রয়েছে।

নরওয়েজিয়ান আইন প্রণেতারা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এই তালিকা করে। চলতি বছর মনোনীতদের তালিকায় আরও রয়েছেন জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনরত গ্রেটা থুনবার্গ, মিয়ানমারে জান্তাবিরোধী জোট মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট।

প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তি নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা তালিকার বিষয়ে কিছু জানায়নি। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এই কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম পরিচয় গোপন রেখে আসছে।

কিন্তু মনোনোয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু কিছু নাম প্রকাশ করে থাকেন। সম্প্রতি বিশ্বব্যাপী আলোচিত বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ