1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

শক্তি প্রদর্শনে বিশ্বকে চমকে দিল চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১১ Time View

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান হয়েছিল ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখে জাপানে আত্মসমর্পণের মাধ্যমে। সেই ঐতিহাসিক ক্ষণের ৭০ বছর পূর্তির দিনে সামরিক শোভাযাত্রায় নিজের সামরিক শক্তি প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছে চীন।iiuhkjsa.,ds
চীনের বিখ্যাত তিয়ান আনমেন স্কোয়ারে ঐতিহাসিক এই সামরিক শোভাযাত্রায় অংশ নিয়েছিলো ১২ হাজার সৈন্য ও ২০০ টি বিমান। এই শোভাযাত্রায় অসংখ্য ট্যাংক ও মিসাইল প্রদর্শন করা হয়। বিশেষ করে বড় সামরিক জাহাজ ধ্বংসকারী ডংফেং ২১-ডি বিশেষ ভাবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লেখ্য, শোভাযাত্রায় প্রদর্শিত ৮০ শতাংশ অস্ত্র প্রথম বারের মতো জনসম্মুখে দেখানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই শোভাযাত্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াকু চীনের মানুষদেরকে উৎসর্গ করেছেন। সামরিক সক্ষমতা প্রদর্শনের দিনে তিনি জানিয়েছেন চীনা সেনাবাহিনী আর নিজের ক্ষমতা বাড়াবে না বরং ৩ লাখ সেনা কমাবে।
চীনের এই ঐতিহাসিক প্যারেডে ত্রিশটি দেশের প্রতিনিধিরা ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাতিসংঘের সভাপতি বান কি মুন ও উপস্থিত ছিলেন । তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সহ অনেক পশ্চিমা দেশের প্রধান আমন্ত্রণ রক্ষা করেননি। এদিকে চীনের শোভাযাত্রার দিনের কিছু আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে আলাস্কার বেরিং সাগরে প্রথমবারের মতো পাঁচটি যুদ্ধ জাহাজ দেখা গেছে। খবর: বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ