1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রোববারই বরখাস্ত হচ্ছেন বার্সা কোচ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

আগামী রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ম্যাচের পর বার্সেলোনা কোচ লুইস এনরিককে বহিষ্কার করা হবে বলে মেসিকে নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি জোসেফ বার্তোমিউ। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পছন্দের কোচ ফ্রাঙ্ক রাইকার্ডকে এনরিকের স্থলাভিষিক্ত করা হবে বলে স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে গোল ডটকম।

স্প্যানিশ টিভি-৩ জানিয়েছে, এই বিষয়ে শুক্রবার মেসির সঙ্গে বার্সা প্রেসিডেন্ডের বৈঠক  হয়েছে। বৈঠকে বার্তোমিউ এনরিককে বহিষ্কারের পরিকল্পনা সম্পর্কে মেসিকে অবহিত। এ সময় মেসি কোচ পদে ফ্রাঙ্ক রাইকার্ডকে বসানোর আবেদন জানান, যার হাত ধরে ২০০৪ সালে কাতালান ক্লাবে মেসির অভিষেক হয়েছিল।

ইদানিং ক্লাব ও মেসির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না এনরিকের। মাঠের ফলাফলও কিছুটা খারাপ ছিল। তবে বৃহস্পতিবার কোপা ডেল রে ম্যাচে এলচের বিপক্ষে বার্সা ৫-০ ব্যবধানের বড় জয় পেলে ধারণা করা হয়েছিল সব কিছু ঠিক হয়ে যাবে। তবে শুক্রবার মেসি-বার্তোমিউ বৈঠকের ফলে এনরিকের বহিষ্কারই দেখতে পাচ্ছেন সবাই।

গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মেসিকে প্রথম একাদশে রাখেননি বার্সা কোচ। সে থেকেই মেসির সঙ্গে ঝামেলা বেড়ে যায় এনরিকের। সেই ম্যাচে ১-০ গোলে হেরে লা লিগার পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে কাতালানরা।

বিভিন্ন সমস্যা চলছে বার্সেলোনায়। এর মেসি-এনরিক দ্বন্দ্ব ছাড়াও রয়েছে কার্লোস পুয়োলের ক্লাবের পদ ছেড়ে দেয়া, আগামী মৌসুম পর্যয়ন্ত খেলোয়াড় ক্রয়ে বার্সার ওপর নিষেধাজ্ঞা, বাজে ফলাফল ইত্যাদি। ফলে দুর্দিনই হয়তো অপেক্ষা করছে কাতালান ক্লাবটির জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ