1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

রেস্তোরাঁয় বিশুদ্ধ বায়ু বিক্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১২০ Time View

822চীনের পূর্বাঞ্চলের ঝ্যাং জিয়াগাং শহরে বায়ুদূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে একটি রেস্তোরাঁ তার খাবারের দামের পাশাপাশি বিশুদ্ধ বাতাসের জন্যও অতিরিক্ত ফি নিচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানার পর রেস্তোরাঁটিকে বন্ধ করার নির্দেশ দিয়ে বলছে, ক্রেতাদের না জানিয়ে এভাবে অতিরিক্ত টাকা নেয়া অবৈধ।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ওই অঞ্চলের শহরগুলোতে বায়ুদূষণের কারণে সম্প্রতি এত ঘন ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে যে ১০০ মিটারের বেশি দূরের জিনিস দেখা যায় না। এ কারণে জিয়াংশু প্রদেশের ওই রেস্তোরাঁটি তাদের গ্রাহকদের খাওয়া-দাওয়া করার পরিবেশ উন্নত করতে অভিনব ব্যবস্থা করেছে।

রেস্তোরাঁর ভেতরের বাতাস পরিশুদ্ধ করার জন্য এর মালিক সম্প্রতি একটি ফিল্টার সিস্টেম বসিয়েছেন। আর এর খরচ পুষিয়ে নেবার জন্য তিনি প্রতি গ্রাহক পিছু এক ইউয়ান করে অতিরিক্ত চার্জ আরোপ করেছেন যা খাবারের দামের বাইরে।
china
একজন কর্মকর্তা বলেন, এই চার্জ অবৈধ কারণ রেস্তোরাঁয় যারা খেতে আসছেন বিশুদ্ধ বায়ু তাদের অর্ডারের অংশ নয়। তাই এটাকে একটা পণ্য হিসেবে বিক্রি করা যায় না। বিশুদ্ধ বায়ু সেবনের জন্য অতিরিক্ত অর্থ রেস্তোরাঁর খদ্দেরদের অসন্তুষ্ট করেছে কিন্তু খবরটি বেরুনোর পর চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় এক ব্যক্তি বলেন, সিনা ওয়েইবো মাইক্রোব্লগ সাইটে অনেকেই বলেছেন, বিশুদ্ধ বায়ুর জন্য অতিরিক্ত ফি দিতে তাদের আপত্তি নেই। আমি খুশি মনেই এই ফি দেবো। আরেকজন বলেছেন সরকারেরও উচিত এমন ব্যবস্থা নেয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ