1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

রেল লাইনের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

735দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণসহ ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেল লাইন স্থাপনের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়জুড়ি বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে মানিকগঞ্জ প্রেসক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এবং বা.রা.ঠা উত্তরণ সংঘসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন অংশ নেয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আ.লীগ নেতা অ্যাড. দীপক ঘোষ, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম আজাহার, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়ক বিমল রায়, বা.রা.ঠা উত্তরণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক রিপন আনসারী প্রমুখ।

এসময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানিকগঞ্জের পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণসহ ঢাকা-পাটুরিয়া রেল লাইন নির্মাণের দাবি জানান।

তারা বলেন, ঢাকা-মানিকগঞ্জ ও পাটুরিয়া রুটে রেল লাইন চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ