1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

রিয়ালের বিপক্ষে মহাযুদ্ধের দল ঘোষণা করল বার্সা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৬০ Time View

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লা লিগার ম্যাচে শনিবার (২৪ অক্টোবর) মাঠে নামবে দুই চিরশত্রু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে কাতালান ক্লাব বার্সেলোনা। এল ক্লাসিকোকে লক্ষ্য ধরে এগোচ্ছিলেন ইনজুরি আক্রান্ত বার্সেলোনা গোলরক্ষক মার্ক টের স্টেগান। কিন্তু ক্যাম্প ন্যুতে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ফেরা হলো না জার্মান গোলরক্ষকের। তবে ইনজুরি থেকে দলে ফিরেছেন লেফট ব্যাক জর্ডি আলবা।

কাতালানরা তাই টের স্টেগানকে ছাড়া দল দিলেও জর্ডি আলবা আছেন রিয়ালের বিপক্ষে ২৩ সদস্যের ঘোষিত দলে। তবে এল ক্লাসিকো ম্যাচের জন্য ডাক পাননি ম্যাথিউস ফার্নান্দেজ ও স্যামুয়েল উমতিতি।

রিয়ালের বিপক্ষে বার্সার ২৩ সদস্যের দল:

গোলরক্ষক: নেতো, ইনাকি পেনা, আরনাউ তেনাস।

ডিফেন্ডার: সের্গিয়ানো ডেস্ট, সের্গিও রর্বাতো, জেরার্ড পিকে, ক্লিমেন্ট লেংলেট, রোনাল্ড অ্যারাজু, জর্ডি আলবা, জুনিয়র ফিরপো।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, ফ্রেঙ্কি ডি জং, মিরালেম পিয়ানিচ, কার্লেস অ্যালেনা, রিচি পুচ, ফিলিপে কুতিনহো, পেদ্রি।

ফরোয়ার্ড: অ্যান্তোনিও গ্রিজম্যান, আনসু ফাতি, লিওনেল মেসি, মার্টিন ব্রাথওয়েট, ফ্রান্সিককো ট্রিনকাও, উসমান ডেম্বেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ