1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাত তিনটের সময় জ্যাকলিনকে নিয়ে বন্ধুর বাসায় সালমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৫৩ Time View

jacolinবলিউডের দবাং খান সালমানকে বোঝা খুবই মুশকিল। এমনকি, সালমানের ঘনিষ্ঠরাই বুঝতে পারেন না তিনি কখন কোন মুডে থাকবেন। সর্বদাই চমক দিতে অভ্যস্ত সালমান।

একদিন হঠাৎ করে রাত তিনটের সময় এক বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলেন। সবচেয়ে বড় চমক যে, তার সঙ্গে তখন ছিলেন ‘কিক’ সিনেমায় তার সহ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

এ কথা সবাই জানেন, বন্ধুদের জন্য সবকিছু করতে তৈরি। তিনি বলিউডের মোস্ট ব্যাচেলর বয়। তাকে নিয়ে টিনসেল টাউনে জল্পনার শেষ নেই। এখন সালমান আর জ্যাকলিনের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে জোরদার জল্পনা চলছে। আর এই জল্পনার উপাদান যোগাচ্ছেন স্বয়ং সালমানই।

সালমানের মুখে তো এখন জ্যাকলিনের প্রশংসা থামতেই চায় না। একটি অনুষ্ঠানে তিনি তো বলেই দিয়েছিলেন, রুপোলি পর্দায় তিনি এখনো কাউকে কিস করেননি। কিন্তু সুযোগ পেলে জ্যাকলিনকে কিস করতে প্রস্তুত তিনি।

একটি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, রাত তিনটের সময় বন্ধুর বাড়ি গেলেন তিনি সঙ্গে সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকলিন। দুজনকে দেখে তো সালমানের বন্ধু একেবারে তাজ্জব।

কিক-এর প্রোমোশনের সময় সালমান-জ্যাকলিনের কেমিস্ট্রি সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এসেছিল। এক অনুষ্ঠানে সালমান তো জিনাত আমানের সঙ্গে জ্যাকলিনের তুলনা করে বসেন। সবাইকে চমকে দিয়ে জ্যাকলিনকে ‘জেএফকে’ অর্থাৎ জ্যাকলিন ফার্নান্ডেজ খান বলেও ডেকেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ