1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা বোর্ডের সঙ্গে ‘ওপেন ডিসকাশন’ জরুরি মনে করেন অধিনায়ক ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪০০ ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন মেঘনাঘাটে জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, ঢাকা-চট্টগ্রাম-সিলেটে বিদ্যুৎ বিভ্রাট কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ, শ্রমিক বিক্ষোভে ১২ কারখানা ছুটি ৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয়

রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে যেভাবে দেখবেন খেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহুর্ত। কখনো বিশ্বকাপ না খেলা দলটি প্রথমবার মাঠে নামছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

আজ শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর ভারত। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে স্পোর্টসজিফাই, ক্রিক পিকেসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাবে।

ফিফার চলমান উইন্ডোতে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। এশিয়ার দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। অসিদের বিপক্ষে জয় তুলে নেয় ৪-২ গোলে।

ম্যাচের ফলাফলের চেয়েও নজর কেড়েছে ব্রাজিলের খেলার ধরণ। অনেক দিন ধরেই ধুঁকছিল সেলেসাওরা। খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের হারানো সেই ছন্দ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার কিছুটা দেখা মিলেছে। দাপুটে ফুটবল উপহার দিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ভারতের বিপক্ষেও পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ব্রাজিল। আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, রায়ান, এস্তেভাওরা আনচেলত্তির বড় ভরসা। তবে চোটের কারণে এ ম্যাচে মাঠে নামা হবে না ফর্মে থাকা রাফিনিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শক্তি, সামর্থ, ফুটবলীয় ঐতিহ্য– সবকিছুতেই নিঃসন্দেহে এগিয়ে থেকেই মাঠে নামবে ব্রাজিল। ফিফা র‌্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্যটা স্পষ্ট। র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে ৫ নম্বরে আর ভারত ১৩৮ নম্বরে। দুই দলের পার্থক্য ১৩৩ ধাপ। অন্যদিকে, এখন পর্যন্ত অনুষ্ঠিত সব বিশ্বকাপেই খেলেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। কিন্তু ভারত এখনো বিশ্বকাপের টিকিটই কাটতে পারেনি।

ভারত তুলনামূলক দুর্বল দল হওয়ায় এ ম্যাচকে হয়তো পরীক্ষা-নিরীক্ষার বড় মঞ্চ হিসেবে দেখবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তার ইঙ্গিত দিয়েছেন তিনি। এই ম্যাচে এমন খেলোয়াড়দের মাঠে দেখা যেতে পারে যারা চলমান উইন্ডোতে তুলনামূলক কম সময় পেয়েছেন।

তবে সবকিছুতে এগিয়ে থাকলেও একটি চাপে থাকবে ব্রাজিল। পরীক্ষা-নিরীক্ষার পাঠ চুকিয়ে স্বাগতিকদের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে ভালো খেলা উপহার দিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেটি নাহলে চরম সমালোচনার মুখেই পড়তে হবে পুরো ব্রাজিল দলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ