1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

মেঘনাঘাটে জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, ঢাকা-চট্টগ্রাম-সিলেটে বিদ্যুৎ বিভ্রাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

নারায়ণগঞ্জের মেঘনাঘাটের কাছে জাতীয় বিদ্যুৎ গ্রিডের পূর্বাঞ্চলীয় অংশে কারিগরি ত্রুটির কারণে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে তিন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্রিডের কর্মকর্তারা জানান, সঞ্চালন লাইনে আকস্মিক ট্রিপের পর গ্রিডে ফ্রিকোয়েন্সি অতিরিক্ত বেড়ে যাওয়ায় একাধিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, জাতীয় গ্রিডে সম্পূর্ণ বিপর্যয় এড়ানো গেলেও বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

তিনি বলেন, 'বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।'

জহুরুল ইসলাম জানান, সিলেট ও প্রান্তিক এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। অন্যদিকে ঢাকা ও আশপাশের বিতরণকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ এগিয়ে চলছে। প্রকৌশলীরা গ্রিডের লোডের ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)। কর্মকর্তারা জানান, ত্রুটির সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে রিলে ফল্টের তথ্য বিশ্লেষণসহ বিস্তারিত কারিগরি প্রতিবেদন তৈরির কাজ চলছে।

দেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় মেঘনাঘাট একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটলে আন্তঃসংযোগ লাইনের মাধ্যমে তা দ্রুত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব আঞ্চলিক উপকেন্দ্র থেকে শুরু করে গ্রাহক পর্যায়ের বিতরণ লাইন পর্যন্ত পড়ে।

বিপিডিবি জানিয়েছে, প্রধান বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রগুলো ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরলেও ক্ষতিগ্রস্ত সব এলাকায় পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল করতে আরও কিছুটা সময় লাগবে।

এদিকে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুঃখ প্রকাশ করেছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে তারা।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ