1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আগামীকাল

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪০০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ২৮ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ৪০০ জন।

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই হাজার ৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে একজন, নওগাঁয় একজন, খুলনায় ৩ জন এবং বাগেরহাটে ৩ জন রয়েছেন। এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এসময় তিনজন মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ২৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। চট্টগ্রাম বিভাগে ২৪১ জন ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন।

একই সময়ে রাজশাহী বিভাগে ২২৯ জন ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে ২১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। রংপুর বিভাগে ১১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৬। তবে এ তিন বিভাগে আলোচ্য সময়ে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে চলতি অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এছাড়া, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন মারা যান। এর আগে, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ৪০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২১ হাজার ৪২২ জন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গুরোগী।

তিনি বলেন, বিভিন্ন জেলায় ডায়ালাইসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে।

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ (এইচএসডি) তার ৬ হাজার ১৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের মাত্র ১০৭ কোটি টাকা (১ দশমিক ৭৮ শতাংশ) ব্যয় করেছে।

দেশের আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ এবং সরকারি কার্যালয়ে ২১ দশমিক ৬ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদে সাতজনকে সদস্য করা হয়েছে। এর মধ্যে সদস্য হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ