1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

রাজস্থানকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল কলকাতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৬২ Time View

দুর্দান্ত জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। বুধবার এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়েছে দিনেশ কার্তিকরা। এ জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বিগহিটার আন্দ্রে রাসেলের অসাধারণ এবং ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৬৯ রান তোলে কেকেআর। ২৫ বলে ৪৯ রান করেন আন্দ্রে রাসেল। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানের থেমে যেতে হয় রাজস্থানকে। ফলে ২৫ রানের পরাজয় মানতে বাধ্য হয় রাজস্থান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে এবং রাহুল ত্রিপাথি কিছুটা স্লো স্টার্ট করেন। ১৩ বলে ২০ রান করে আউট হয়ে যান ত্রিপাথি। ৪১ বলে ৪৬ রান করেন আজিঙ্কা রাহানে। সাঞ্জু স্যামসন ৩৮ বলে খেলেন ৫০ রানের ইনিংস। তার এই ইনিংসও কাজে লাগেনি রাজস্থানের।

১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন হেনরিক্স ক্লাসেন। আন্দ্রে রাসেল ৩ ওভার বল করে দেন ২২ রান। পীযূষ চাওলা নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন প্রাসিদ কৃষ্ণা এবং কুলদীপ যাদব।

আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ইডেন গার্ডেনেই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ