1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৯

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৯৬ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৮৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ২০ হাজার ৬৪৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৪২ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৯ বোতল ফেনসিডিল ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ