1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২০ মার্চ) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৯ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৩৭ হাজার ৬৭৫ ইয়াবা, ১০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৩৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ