1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

রমজান উপলক্ষে খেজুর-কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার পাশাপাশি কমলা ও আপেলে মোট শুল্ক ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।

আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা হয়।

এছাড়া জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন নিয়েও আলোচনা করা হয়। এ সময় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভা সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা নিজ নিজ দফতরের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সরকারের কাজে গতিশীলতা আনতে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ