1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

রমজানের পবিত্রতা রক্ষায় হৈ-হুল্লোড় করছি না : মিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৭৫ Time View

মহামারির কারণে গেল দুই বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা সম্ভব হয়নি। বিষাদের দিনগুলোকে পেছনে ফেলে এবার বাংলা নতুন বছরকে বরণ করার সুযোগ পেয়েছে দেশবাসী। এবার পবিত্র রমজান মাসে বাঙালির ঘরে এলো বৈশাখ। তাই হৈ-হুল্লোড়ের মাত্রা সীমিত।

তবে বর্ষবরণে কারও উদ্দীপনার কমতি নেই। অন্য অনেকের মতো উৎসব আয়োজনে বিদ্যা সিনহা মিমের সরব অংশগ্রহণের কথা সবার জানা। ইফতার কিংবা বৈশাখ,যাই হোক। অসাম্প্রদায়িক চেতনার অধিকারী মিমের কাছে সবই এক।

মিম বলেন, আমি ইতোমধ্যেই বৈশাখ উদযাপন শুরু করে দিয়েছি। সকালে পরিবারের সবাইকে নিয়ে মাটির সানকিতে পান্তা ইলিশ খেয়েছি। যেহেতু রোজার মাস। তাই পবিত্রতার কথাও মাথায় রাখতে হবে। আমার বন্ধুরাও অনেকে রোজা থাকেন। এবার বাইরে হৈ-হুল্লোড়ের পরিকল্পনাটা বাদ দিয়েছি। সবাইকে বাসায় দাওয়াত করেছি। একটু পরই ওরা চলে আসবে। সবাইকে নিয়ে বাসায় বৈশাখ উদযাপন করব আমি।

প্রতি বছরের মতো এবারও লাল পাড়ের সাদা শাড়ি পরেছেন মিম। তার কাছে, বৈশাখ মানেই লাল-সাদা শাড়ি। সেকারণে, বিকল্প কোনো পোশাকের কথা ভাবতেই পারেন না তিনি। মিমের বাসায় আজ বর্ষবরণের আয়োজন চলবে সারাদিন। তারই অংশ হিসেবে সন্ধ্যায় এই অভিনেত্রী সকলকে নিয়ে ইফতার করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ