1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

রক্ত আর হত্যা ছাড়া মানুষকে কিছুই দিতে পারেনি বিএনপি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৭৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রক্ত আর হত্যা ছাড়া মানুষকে কিছুই দিতে পারেনি বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। বেলা পৌনে তিনটার দিকে তিনি জনসভায় যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিচার পাওয়ার অধিকার আমার ছিল না। বাবা-মা-ভাই-বোন সবাইকে হারিয়েছি। তারপরও এ বাংলায় ফিরে এসেছি। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল আমার লক্ষ্য।”
শেখ হাসিনা বলেন, “মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে। তারা কিছুই দিতে পারে না, শুধু পারে মানুষের রক্ত চুষে খেতে। এটাই হচ্ছে বাস্তবতা।”
দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “দেশের প্রতিটি ব্যাংকেই যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। রিজার্ভও যথেষ্ট পরিমাণ আছে।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ