1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট

যে কোনো মূল্যে মাদক দমন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯
  • ৮৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। তবে যেকোনো মূল্যে আমরা মাদক দমন করব। জঙ্গি নির্মূলে যেমন সফল হয়েছি তেমনি মাদক নির্মূলেও আমরা সফল হবো। তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদ তথা মেধাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে। এজন্য তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ মাদক থেকে দূরে থাকতে হবে।

আজ শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তোমরা মাদক থেকে সবসময় দূরে থাকবে। মাদকের ‘ম’ পর্যন্ত উচ্চারণ করবে না। তোমরা নিশ্চয়ই ঐশীর কথা মনে রেখেছো। মাদক কত ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, মনে রাখতে হবে, আমরা সুশাসনের জন্য কাজ করছি। এজন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব করব। যে অপরাধ করবে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সে কে কিংবা তার পরিচিতি কি কিছুই তোয়াক্কা করা হবে না। অপরাধ করলে তার সাজা পেতেই হবে।

সাংবাদিকদের করা একটি প্রশ্ন উত্তরে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর ও স্বাভাবিক রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা সব সময় থাকবেই। যেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরীন খান রূপা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ