1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানের কোনো ভেদাভেদ ছিল না। সবাই স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে। যেকোনো মূল্যে এই সম্প্রীতি বজায় থাকবে এবং দেশ আরও এগিয়ে যাবে।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্গাপূজায় কুমিল্লার মতো ঘটনা যেন না ঘটে সে জন্য এবার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে। পূজার নিরাপত্তায় সরকার কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এ বছর পূজামণ্ডপে কোনো শঙ্কা থাকবে না আশা করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাইকে নিয়ে এ দেশ, সবার রক্তে রঞ্জিত এ দেশ। আমারা সবাইকে নিয়ে চলব। উৎসব সবার, ধর্ম যার যার। এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। এগিয়ে যাওয়ার সৈনিক হিসেবে সবাই কাজ করছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। কেউ আমাদের রুখতে পারবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন দেশ আলোকিত থাকবে। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গি, মাদকমুক্ত দেশ গড়তে চাচ্ছেন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা।

উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ