1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট

যুক্তরাষ্ট্রে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১৫৬ Time View

usa_earshqযুক্তরাষ্ট্রে ব্যাপক ভূমিধসের ঘটনায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মঙ্গলবার আরো ১০ জনের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েদাঁড়ালো ২৪ জনে।

এদিকে ভূমিধসের ঘটনায় এখনো ১৭৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

প্রবল বর্ষণের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর সিয়াটলের ছোট্ট অসো শহরের একটি জাতীয় সড়কে শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটে।

ওয়াশিংটন রাজ্য পুলিশের কর্মকর্তা মার্ক ফ্রান্সিস বলেন, পাহাড়ি ভারী বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে এ ভয়াবহ ভূমিধসের ৩ দিন পর স্নোহোমিশ কাউন্টি দমকল প্রধান ট্রাভিস হটস সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেখানে কারো বেঁচে থাকার লক্ষণ পাওয়া যায়নি।

তিনি জানান, সেখান থেকে আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের ভেতরে আরো ৮টি লাশের সন্ধান পাওয়া গেছে। এ ভূমিধসের ঘটনায় এখনো ১৭৬ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ