1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

যুক্তরাজ্যে গেছেন নৌবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২৮ Time View

nowনৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব যুক্তরাজ্যে গেছেন। যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে ব্রিটানিয়া রয়েল নেভি কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। সেখানে ‘ফিউচার মেরিটাইম অপারেশন্স কনফারেন্স-২০১৩ যোগ দেবেন এম হাবিব।

ব্রিটানিয়া রয়েল নেভি কলেজ (বিআরএনসি) নৌবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৮৬৩ সালে স্থাপিত এ প্রতিষ্ঠান থেকে যুক্তরাজ্য ছাড়াও পৃথিবীর ২০ টিরও নৌবাহিনীর কর্মকর্তাগণ প্রশিক্ষণ লাভ করে থাকেন। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের ৪১ জন নৌ-কর্মকর্তা এখান থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

নৌপ্রধানের এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম হাফিজা হাবিব ও ২ জন কর্মকর্তা রয়েছেন। ১৬ সেপ্টেম্বর নৌবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য নৌবাহিনীর ফাস্ট সি লর্ড ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল স্যার জর্জ জাম্বেলাসসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ