1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এসপি মোস্তফা কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১২৮ Time View

mustofaএসএ পরিবহনের দায়ের করা চাঁদা দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নীলফামারী জেলা রেলওয়ে পুলিশ সুপার মোস্তফা কামাল আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার বেলা পৌণে ১২টায় শুনানি শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন।

এর আগে গত বছর ১৯ ডিসেম্বর ঢাকার স্পেশাল জজ-৩ এর বিচারক মোঃ মোতাহার হোসেন চাঁদা দাবির মামলায় নীলফামারী জেলা রেলওয়ে পুলিশ সুপার মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদন্ড, ৩০ লাখ জরিমানা করেন এবং একই মামলায় অপর আসামি এসআই ওয়াহেদ মিয়াকে খালাস দেন।

রায়ে বিচারক যাবজ্জীবন ছাড়াও আরো ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং ৩০ লাখ টাকা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

২০০৩ সালে ঢাকার সিএমএম আদালতে এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ পিটিশন দাখিল করেন। পিটিশনে তিনি উল্লেখ করেন, রেলওয়ে পুলিশ সুপার মোস্তফা কামাল ও অপর আসামি এসআই ওয়াহেদ মিয়া ২০ লাখ টাকা নিয়েছেন এবং আরো ৩০ লাখ টাকা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ