1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০৮ Time View

ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় aisydhjasdহাইকমিশনার পঙ্কজ শরণ আজ রবিবার সকালে বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভিসাকেন্দ্রগুলো উদ্বোধন করেন। জানা গেছে, আগামীকাল সোমবার হতে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত (অফিস চলাকালীন) ভিসার জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, ‘দালাল ও এজেন্টদের ব্যাপারে পুরোপুরি কঠোর অবস্থানে আমরা। কোনো ভিসা আবেদনকারীর কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড পিনাক চক্রবর্তী।
এদিকে ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর, ২০১৫ থেকে বাতিল হয়েছে হাতে লেখা পাসপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া কোনোভাবেই মিলবে না ভারতের ভিসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ