1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

ম্যাচে মাঠের বাইরের প্রভাব পড়তে দেননি এনামুল-তাসকিনরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ Time View

মাঠের বাইরে প্রভাব ম্যাচে ফেলতে দেয়নি দুর্বার রাজশাহী। পারিশ্রমিক নিয়ে ঝামেলা হলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়-তাসকিন আহমেদরা। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়ে বিপিএলে জয়েও ফিরেছে রাজশাহী।

চট্টগ্রামে প্রতিপক্ষের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৯ রানে অলআউট হয়েছে সিলেট।
দুই পাতা এক কুড়ির দেশের দলটির শুরুটাই হয় ধাক্কায়। বড় লক্ষ্যে তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেওয়ার বিপরীতে ড্রেসিংরুমের পথ মাপেন দুই ওপেনার রনি তালুকদার ও পল স্টার্লিং। দলীয় ১৩ রানে দুজনই বিদায় নেন।

দুই ওপেনারের বিদায়ের পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল সিলেট।
তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে সেই নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন জর্জ মুন্সি ও জাকির হাসান। দুজনের জুটি ভাঙতে না পেরে তখন অনেকটা হতাশর বহিঃপ্রকাশ পাওয়া যাচ্ছিল রাজশাহীর বোলারদের মধ্যে। তবে রাজশাহীর দুই নতুন ক্রিকেটার কাজটা সহজ করে দেন।

দলীয় ৭১ রানের সময় জাকিরকে আউট করে রাজশাহীকে মোমেন্টাম এনে দেন মার্ক দেয়াল।
দলীয় সর্বোচ্চ ৩৯ রান করা জাকির আউট হওয়ার ৪ রানের মাথায় ফিরে যান মুন্সিও। তাকে ২০ রানে আউট করেন দেয়ালের মতোই আজ প্রথম ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার আফতাব আহমেদ।

এরপর আর রাজশাহীকে পেছন ফিরে তাকে হয়নি। নিয়মিত বিরতিতে সিলেটের উইকেট তুলে নিয়ে জয়ের কাজটা সেরেছে তারা। শেষ দিকে ৩১ রান করে শুধু পরাজয়ের ব্যবধানটা কমিয়েছেন জাকের আলী অনিক।
রাজশাহীর ৬৫ রানের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৭ ম্যাচে তৃতীয় জয় রাজশাহীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ