1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

মোবাইলকে কেন্দ্র করে ৪ জনের মৃত্যুদণ্ড, ২১ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪২ Time View

কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর জোড়াখুন মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাং আবু তাহের মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন, মিজানুর রহমান, নাজমুল ও স্বপন মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ২৪ আগস্ট সকালে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারুলকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে কুবেদ ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জাকারুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত কুবেদের স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মুর্শেদ জামান ২০১৪ সালের ২১ আগস্ট আদালতে ২৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ